ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

পার্বতীপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক:“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে “অদম্য নারী পুরস্কার ২০২৫” প্রদানসহ নারীর অধিকার, নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সহযোগিতায় ছিলেন-ল্যাম্ব (LAMB), ব্র্যাক (BRAC), উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বারোকোনা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতি।

র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স