ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

পার্বতীপুরে “মানব সম্পদ গঠনে ব্যবস্থাপনার ভূমিকা ও করণীয়” শীর্ষক সেমিনার

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে “ মানব সম্পদ গঠনে ব্যবস্থাপনার ভূমিকা ও করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত পার্বতীপুর আদর্শ কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। সভাপতি করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনোয়ারুল করিম। এতে মূল প্রবন্ধ পাঠ করেন শিক্ষার্থী ফারিয়া আক্তার মীম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইবুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান, সহকারী অধ্যাপক হুমায়রা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকারও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। বক্তারা বলেন, মানবসম্পদ হিসাবে শিশুকে গড়ে তুলতে হলে মাতৃগর্ভে শিশুর জন্ম মুহুর্ত থেকে ভূমিষ্ট অতপর দিনে দিনে একজন পূর্ণাঙ্গ মানুষে বেড়ে উঠার সাথে সাথে তাকে মানবিক গুণে গুনানীত করলে না পারলে মানুষ সম্পদ না হয়ে সমাজের বোঝায় পরিণত হতে পারে। এ জন্য প্রত্যেক শিশুকে তার জন্ম কাল থেকে ইতি বাচক শিক্ষা, মানবিক গুণাবলি অর্জন, সৎ ও ন্যয় পরায়ন মানুষ হিসাবে গড়ে তুলতে পারলে সে মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে পারে। যে মানব সমাজের কল্যাণে ও একটি ন্যায়নীতি নির্ভর সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে। কেবলমাত্র সুষ্ঠ ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমেই একটি কাঙ্খিত মানব গোষ্ঠীর উত্থান হতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। পার্বতীপুরের মত একটি মফস্বল এলাকায় এমন একটি সুন্দর পরিকল্পিত ও পরিশিলিত সেমিনার আয়োজন করায় বক্তারা পার্বতীপুর আদর্শ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনোয়ারুল করিম ও তার সকর্মীসহ সকল শিক্ষার্থীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স