ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

পার্বতীপুর শহীদ বুদ্ধিজীবি দিবসে সাংবাদিকদের প্রতি আহবান- বিএফইউজে সভাপতির

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728



পার্বতীপুর(দিনাজপুর) ।
সাংবাদিকতায় পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার পেশাকে সম্মানজনক স্থানে উন্নীত করতে হবে। গতকাল রবিবার দুপুরে পার্বতীপুর প্রেসকাবে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য এ সব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন। সম্প্রতি উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সফরকালে আজ পার্বতীপুরে এ সাংবাদিক সমাবেশে যোগদেন। এতে সভাপতিত্ব করেন- পার্বতীপুর প্রেস কাবের আহবায়ক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান। শহীদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক অহিদুল ইসলাম, এম এ জলিল সরকার, মোস্তাফিজুর রহমান বকুল, মোহাম্মদ তাজকীর হোসাইন, মামুনুর রশিদ মামুন, সাজ্জাদ হোসেন প্রমুখ। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ প্রতিনিধি মোঃ মাহফিজুল ইসলাম রিপন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রমুখ। আলোচনা সভায় ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা ও চিরিরবন্দর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্ধসহ পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। 



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স