বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবির ক্যাপশন:
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের পক্ষে আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর আতোয়ার হোসেন আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বগুড়া-৩ আসনের আসন পরিচালক হাফেজ আব্দুন নূর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর ওমর আলী, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনূছ আলী ও মাওঃ তরিকুল ইসলাম প্রমূখ।
নিউজটি পোস্ট করেছেন :
Muktinews24
কমেন্ট বক্স