ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১লক্ষ ১৬ হাজার টাকার মাদক সহ মটরসাইকেল আটক॥

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ ও মোটর সাইকেল আটক করেন।  
গতকাল শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ ল ১৬ হাজার টাকা।  
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির  অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স