মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ময়মনসিংহ
ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম
বায়েজীদ জানান,নগোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪জানুয়ারি) রাতভর পরিচালিত
অভিযানে ময়মনসিংহের ধোবাউড়া, শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী
উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয়
চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
অভিযানে
ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ী, কম্বল,
১৩টি ভারতীয় গরু এবং ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের দাম প্রায়
৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
তিনি
আরো জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স
নীতিতে তারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।