ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

বড়দিন উপলক্ষে পার্বতীপুরে ৫৮ গির্জায় জিআর চাল বিতরণ

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৫৮টি গির্জায় জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ছানাউল্লাহ, পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি মানুয়েল মূর্মু, সাধারন সম্পাদক মাইকেল সরেন ও রাধানগর মিশনের ফাদার হরিদাস সিএসসিসহ বিভিন্ন গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক মাইকেল সরেন বলেন, সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পার্বতীপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। 
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে সকল ধর্মের মানুষের উৎসব নির্বিঘœ ও আনন্দ মুখর করতে কাজ করে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের সময় সরকার এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। 


নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স