ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Jun 20, 2026

ভোটগ্রহণের সময় শেষ, গণনার প্রস্তুতি

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বড় কোনো সংঘাত আর সংঘর্ষ ছাড়াই ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট দিতে যাওয়ার সময় শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি শুরু হয়েছে ভোট গণনার। এখন যারা ভোটকেন্দ্রের ভেতরে লাইনে আছেন শুধু তাদের ভোট নেওয়া হবে। এরপর শুরু হবে ভোট গণনার পালা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোট হয়। ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশের মতো ভোট পড়েছে। সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই হিসাব করা হয়েছে।

এ হিসাবের ভিত্তিতে ৫৫ থেকে ৬০ শতাংশের মত ভোট পড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স