ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামবেন তারেক রহমান

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকে এই কার্যক্রম শুরু হবে বলে দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, বিএনপির দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন। সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তিনি।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক বলেন, সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।

ভোটের প্রচারের বিষয়ে এর বিস্তারিত কিছু বলেননি বিএনপির চেয়ারম্যান।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স