মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না
ছবির ক্যাপশন:
মৌলভীবাজার প্রতিনিধি
পুলিশের
অভিন্ন মানদন্ডে জানুয়ারী ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো.
জহিরুল ইসলাম মুন্না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ
লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় কর্মক্ষেত্রে অবদানের
জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়। এসময়
জানুয়ারি ২০২৬ মাসে জেলার " শ্রেষ্ঠ ওসি " হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহন
করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।
তাছাড়া
শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার
গ্রহন করেন। এবিষয়ে ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এ অর্জন শ্রীমঙ্গল
বাসীর। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল বাসীর সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়দের জনসাধারণের মতে, নির্বাচনের পরপরই এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা ও
সৌন্দর্য রক্ষায় ইতিবাচক বার্তা দেবে।
নিউজটি পোস্ট করেছেন :
Muktinews24
কমেন্ট বক্স