ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় নাগরিক আটক মামলা দায়ের জেল হাজতে প্রেরন

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


মোঃ লাভলু শেখ লালমনিরহাট। 

বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও মাদক পাচারসহ অন্যন্য আন্ত:সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার  ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২ টার দিকে  লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস  (২৫) কে আটক  করা হয়েছে। বিশ্বজিৎ কুমার দাস ভারতের পশ্চিম বঙ্গ  আলিপুর দুয়ার জেলার আলিপুর দুয়ার উপজেলার শিববাড়ী চেচাখাতার গ্রামের  অপু দাসের ছেলে।  সে ওই দিন অবৈধভাবে ভারত থেকে  বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক করে। উক্ত ভারতীয় নাগরিকের নিকট বাংলাদেশী ৮২০/- টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ০১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি পাওয়া যায়।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম, পিএসসি  বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে  আদিতমারী থানায়  হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং- ১৮/৩৭৩ তাং২৪/১২/২৫ ইং তারিখ।   তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আদিতমারী থানার ওসি বিষয় টি নিশ্চিত করে বলেন,  আটককৃত ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস কে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স