মোঃ লাভলু শেখ লালমনিরহাট।
গত
২ দিন ধরে লালমনিরহাট জেলায় সূর্যের দেখা মিলেনি। কনকনে ঠান্ডা বাতাস ও
বৃষ্টির মতো ফোঁটা শিঁশিরে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। এতে
হতদরিদ্র ও খেঁটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। বাসস্ট্যান্ড ও রেলওয়ে
স্টেশনের প্লাটফর্ম থাকা ছিন্নমূল মানুষেরা তীব্র শীতে কাবু হয়ে পড়েছেন।
তীব্র শীত থেকে কিছুটা রেহাই পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
চালানো হলেও শীতের তীব্রতা থেকে নিস্তার পাচ্ছে না ওই সব মানুষ । শীত
বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা প্রস্তুতি ও চাষআবাদে ব্যাঘাত ঘটছে।
ইতিমধ্যেই ঠান্ডা জনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে শিশু ও
বৃদ্ধ রোগীর সংখ্যা বেশী, যারা শীতজনিত সমস্যায় ভূগছেন। সরকারি ও
বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করা হলেও চাহিদা তুলনায় অপ্রতুল।
তীব্র শীত প্রবাহের কারনে ফুটপাতের দোকান গুলোতে গরম কাপড় কেনার ভিড় দেখা
গেছে। এদিকে কুয়াশার কারনে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন ধীরগতি ও
হেটলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে শীতের তীব্রতায় অটোরিকশা,
রিকশা ও মোটরসাইকেল চলাচলের সংখ্যা কমে গেছে। এতে যাএী সাধারণ কিছুটা
ভোগান্তির শিকার।