ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলায় শোক

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মরহুম নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার প্রথম জানাজা আজ দুপুর আড়াইটার সময় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় তাঁর নিজ গ্রাম শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় অনুষ্ঠিত হবে।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর রাতে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স