শ্রীমঙ্গলে সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা
ছবির ক্যাপশন:
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার
(২৭ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের
উপ-পরিচালক মো. ফরহাত নূর। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.
ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার অসিম কুমার করের সঞ্চালনায়
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা
অফিসার শোয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী
কর্মকর্তা জহিরুল ইসলাম, আব্দুল মালেক।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন
ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সুপ্রভাত উন্নয়ন সংস্থার
নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, এমসিডা সভাপতি মো. মিজানুর রহমান আলম,
সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার পরিচালক পরিতোষ দেব, জনবন্ধু যুব সমাজ কল্যাণ
এর দেওয়ান মাসুকুর রহমান, আরডিএস এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও নারী
উদ্যোক্তা সাহেলা বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও
উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বক্তারা গণভোট আলোচনা করেন।
নিউজটি পোস্ট করেছেন :
Muktinews24
কমেন্ট বক্স