ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

হজে যাওয়া হলো না ইসাহাক আলীর

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ইসাহাক আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর–সৈয়দপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইসাহাক আলী উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে। জানা গেছে, এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন ইসাহাক আলী। এ উপলক্ষে ছেলে-মেয়ে ও নাতি-নাতনীদের নিয়ে বাড়িতে পিঠাপুলি ও দাওয়াতের আয়োজন করা হয়। সেই দাওয়াতে অংশ নিতে ছেলে-মেয়েসহ তিন কন্যা বাবার বাড়িতে আসেন। সন্ধ্যার পর বাড়িতে আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।আর সেই অনুষ্ঠানের পিঠাপুলির জন্য আটা আনতে সাইকেলযোগে পার্শ্ববর্তী চৌমুহনী বাজারে গিয়েছিলেন ইসাহাক আলী। কাজ শেষে বাড়ি ফেরার পথে পার্বতীপুর–সৈয়দপুর মহাসড়কের সাইনবোর্ড (খোদাহাফেজ মোড়) এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অশ্রুসিক্ত কণ্ঠে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন নিহতের ছেলে এজাজুল হক। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন্দ্র নাথ রায় বলেন, আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স