ছবির ক্যাপশন:
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ‘টাকার ব্যাগ’সহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে গণমাধ্যমকে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান।
বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।
পুলিশ সুপার বলেন, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধরণা করা হচ্ছে। টাকাগুলো গণনার কাজ চলছে। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। তবে এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
পুলিশ সুপার বলেন, তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সূত্র: বিডি নিউজ