👁 488 Views

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ থেকে টানা সাত দিন ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে মেট্রোরেল কবে কবে চলবে আর কবে কবে বন্ধ থাকবে, তা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, এই সাতদিনের মাঝে শুধুমাত্র ঈদের দিনই মেট্রোরেল বন্ধ থাকবে।

এছাড়া, ঈদের আগে ও পরে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

ধারণা করা হচ্ছে, আগামী ২১শে মার্চ ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *