👁 155 Views

ঈদে নান্দনিক ডিজাইনের পোশাক নিয়ে এলো ‘ভারগো’

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ঈদের আনন্দ, ভালোবাসা ও ঐতিহ্যের গল্পকে আরও রঙিন করে তুলতে দেশের ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’ নিয়ে এসেছে ‘ঈদ কালেকশন ২০২৬’। এবারের আয়োজনে উৎসবের প্রাণের সঙ্গে সমসাময়িক ফ্যাশনের এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে। আরাম ও স্টাইলের নিখুঁত ভারসাম্য নিশ্চিত করতে প্রতিটি পোশাকে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম মানের ফেব্রিক ও নান্দনিক নকশা।

ফ্যাশন কেবল ট্রেন্ড নয়, এটি শেকড়, সংস্কৃতি ও ব্যক্তিত্বেরও প্রকাশ। সেই ভাবনা থেকেই মেয়েদের জন্য ভারগো এনেছে জর্জেট ফেব্রিকের ওপর আভিজাত্যপূর্ণ কারচুপি ও এমব্রয়ডারি করা সালোয়ার কামিজ, টু-পিস, কো-অর্ড সেট, কুর্তি, টপস ও টিউনিক। উৎসবের ভিড়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য ডিজিটাল প্রিন্টেড ও ভিসকস ফেব্রিকের কামিজ এবং রিলাক্স প্যান্টেরও দারুণ কালেকশন থাকছে এবার।

ছেলেদের ঈদ আয়োজনে প্রাধান্য পেয়েছে কটন ও ব্যাম্বু ফেব্রিকের তৈরি ইউনিক এমব্রয়ডারি করা প্রিমিয়াম ও ক্যাজুয়াল পাঞ্জাবি, কাবলি সেট এবং কটি। পাশাপাশি ভার্সেটাইল স্টাইলিংয়ের জন্য ১০০% সুতির ক্যাজুয়াল, ফরমাল, পোলো ও টি-শার্টের সঙ্গে থাকছে আরামদায়ক ডেনিম, চিনোস ও রিলাক্স প্যান্টের নানা রঙের অপশন।

ঈদের আনন্দে শিশুদের জন্য ভারগো সাজিয়েছে স্টাইলিশ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, সালোয়ার কামিজ, টু-পিস, কুর্তি ও ফ্রকের এক সমৃদ্ধ সম্ভার। এই আয়োজনের অন্যতম বড় আকর্ষণ হিসেবে এবার অন্যান্য পোশাকের পাশাপাশি ভারগোর স্পেশাল ‘নিউবর্ন’ বা নবজাতক কালেকশনও পাওয়া যাবে।

নান্দনিক এসব পোশাক পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকার উত্তরা, মোহাম্মদপুর, হাসনাবাদ, বসুন্ধরা সিটির (দুটি শাখা) পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম (হালিশহর ও কোহিনূর মিরিডিয়ান সিটি), ফেনী, বগুড়া, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নওগাঁসহ ভারগোর সকল স্টোরে। এ ছাড়া ঘরে বসেই অনলাইনে তাদের এই ঈদ কালেকশন কেনার সুযোগ রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *