👁 113 Views

পার্বতীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা চত্ত্বর হতে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহী, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনকারী নারী নেতৃবৃন্দ, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *