
মুক্তিনিউজ২৪. ডেস্কঃ
ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন কাপড় পাঞ্জাবি ও শাড়ি, পোলাওয়ের চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেটজাত দুধ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বতীপুর জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ টি এম তারিকুল আলম বলেন, ‘আমরা ঢাকায় বসবাস করছি কিন্তু আমাদের নিজদের জন্ম শহর পার্বতীপুরে উৎসব, পার্বণ, শীত, বন্যা ও নানা সংকটকালীন সময়ে ছুটে আসি।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন তারেক চৌধুরী, কাউসার আহমেদ, রুবায়েত কবির রূপক, রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।