👁 371 Views

পার্বতীপুরে ১ ব্যক্তির কারাদন্ড ও জরিমানা

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত ১ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছে। আজ রবিবার (৮ মার্চ) দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারার অপরাধে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: জুলফিকার আলী বলেন, আজ রোববার দুপুরে রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে সাজেদুর রহমান সাগর (২১) কে ট্যাপেন্ডা টেবলেট ও মাদকসেবন অবস্থায় আটক করেন।

পার্বতীপুর শহরের নূর নগর এলাকার আব্দুল জলিলের পুত্র। আজ রোববার দুপুরে আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। ভ্রাম্যমান আদালত মাদক সেবন ও বহনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *