👁 108 Views

বিসিবি সভায় বসছে দুপুরে

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: সম্প্রতিক কিছুটা উত্তাল সময় পার করছে দেশের ক্রিকেটাঙ্গন। নতুন করে সামনে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ইস্যু। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে বোর্ড পরিচালক এবং জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মধ্যে। সালাউদ্দিনের ভাষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় দুজন ক্রিকেটার কোমায় চলে গেছেন।

দেশের ক্ষমতার বদলের সঙ্গে মঙ্গে গুঞ্জন ওঠেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে। এর বাইরেও বিসিবি পরিচালকদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যাচ্ছে। পরিচালকদের অন্য বিভাগে হস্তক্ষেপ করার অভিযোগও শোনা গেছে। এসব ঘটনার মাঝে সভায় বসতে যাচ্ছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ রোবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জুম মিটিংয়ের মাধ্যমে সভায় বসবেন বিসিবি পরিচালকরা। অস্ট্রেলিয়া থেকে সভায় যোগ দেবেন বিসিবি পরিচালক বুলবুল।

জানা গেছে, সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে আসন্ন নারী বিপিএল আয়োজন বিষয়ক আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। নতুন প্রধান নির্বাচক নিয়োগ নিয়ে আলাপ হতে পারে। এর বাইরেও বিসিবির অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *