👁 40 Views

শ্রীমঙ্গলে জেলা আইনজীবী সমিতির সভাপতি টিপুর ইফতার মাহফিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ায় সাংবাদিক, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও আইনজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ অভিজাত গাংচিল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন আয়োজক অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু। তিনি উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনজীবী সমিতির কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট সমাজসেবী ও আমেরিকা প্রবাসী অধ্যাপক সাইয়্যেদ মুজীবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল রউফ তালুকদার, সচেতন নাগরিক কমিটি (সনাক ) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন জারু, কৃষক দলের সভাপতি মো. মোস্তফা মিয়া, কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপিকা জলি পাল, ৭১ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব ও খাসি মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াংসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *