👁 204 Views

উলিপুরে রাতের আঁধারে মাটি ইটভাটায় নেয়ার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‎কুড়িগ্রামের উলিপুরে রাতের আঁধারে ক্যানেল ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ক্রয় করে ইটভাটায় নেয়ার অভিযোগে এক ইটভাটার ম্যানেজারের দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এম জে এইচ ব্রিকস ইটভাটার ম্যানেজার আনিসুর রহমান রাতের আঁধারে ক্যানেল ও কৃষি জমি থেকে মাটি উত্তোল করে ইটভাটায় নিয়ে যাচ্ছেন এমন খবর পায় প্রশাসন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাটি উত্তোলনরত অবস্থায় আনিসুর রহমান নামের এক ব্যাক্তিকে আটক করেন।

এ সময় আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *