👁 263 Views

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। চারদিকে বাতাসে ছড়াচ্ছে সুবাসিত ঘ্রাণ। আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।
জানা গেছে, উপজেলার বলগাড়ী,ওসমানপুর, গোপালপুর, ডুগডুগীহাট, রামপুরা, বুলাকীপুর, সিংড়া, ঘোড়াঘাট সদর  ঘুরে দেখা যায়,বাণিজ্যিক ভাবে লাগানো ছোট বড় বাগানে ও ব্যক্তি  উদ্যোগে লাগানো সারি সারি আম গাছে শোভা পাচ্ছে মুকুল।
সবচেয়ে বেশি বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান মুকুলের আভা।মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। এর মধ্যে ফজলি, রুপালি, গোপালভোগ জাতের আম অন্যতম। বর্তমানে গাছে গাছে সম্পূর্ণ ভাবে মুকুল ফুটেছে।
বুলাকিপুর ইউনিয়নের বাগান মালিক মোশারফ হোসেন ও মনিরুল ইসলাম বলেল আমি নিয়মিত ভাবে আমার বাগান গুলো দেখ ভাল করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। পোকা দমনে বালাইনাশক স্প্রে করেছি। সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করেছি। কারণ শুরু থেকে মুকুলের পরিচর্যা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জকমান জানান,গত বছরের চেয়ে এ বছরে আমের মুকুল বেশ ভাল ধরেছে,আবহাওয়া অনুকুলে থাকলে ছোট বড় ২৪৮ টি বাগানে প্রায় ৪ হাজার মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।গত বছর এ পরিমান বাগানে প্রায় ৩ হাজার ৬ শ মেট্রিক টন আমের ফলন হয়েছিল।
তিনি আরও জানান ম্যাংগো হপার পোকা আম গাছের মুকুলের কচি অংশের  রস চুষে খেয়ে থাকে। এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় কীটনাশক স্প্রে করার পরামর্শসহ কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *