👁 219 Views

পার্বতীপুরে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মুক্তিনিউজ২৪. ডেস্কঃ

ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন কাপড় পাঞ্জাবি ও শাড়ি, পোলাওয়ের চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেটজাত দুধ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বতীপুর জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ টি এম তারিকুল আলম বলেন, ‘আমরা ঢাকায় বসবাস করছি কিন্তু আমাদের নিজদের জন্ম শহর পার্বতীপুরে উৎসব, পার্বণ, শীত, বন্যা ও নানা সংকটকালীন সময়ে ছুটে আসি।

এই উপজেলার মানুষের পাশে দাঁড়াই। ঠিক এরই ধারাবাহিকতায় প্রতি ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ 

আয়োজনে আরো উপস্থিত ছিলেন তারেক চৌধুরী, কাউসার আহমেদ, রুবায়েত কবির রূপক, রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *