👁 266 Views

পার্বতীপুর ও ফুলবাড়ীর দু:স্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ও শাড়ি বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ও শাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দু:স্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে নগদ অর্থ ও শাড়ি দু:স্থ ও গরীব মানুষের হাতে সহায়তা তুলে দেন দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য আলহাজ¦ এজেডএম রেজওয়ানুল হক। এতে সভাপত্বি করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন।
প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি সংসদীয় আসনে অর্থ এবং শাড়ি এসেছে। এর আওতায় পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় সর্বমোট ১০ লাখ টাকা ও ৭০০ শাড়ি বরাদ্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌর সভায় ৭ লাখ টাকা, ৪৫০ পিস শাড়ি এবং ফুলবাড়ী উপজেলার ৭ ইউনিয়ন ও ১ পৌরসভায় ৩ লাখ টাকা ও ২৫০ পিস শাড়ি বরাদ্দ দেওয়া হয়। তিনি বলেন, এখানে দলমত বিবেচনা না করে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির নেতা অহিদুল হক সরদার, আকরাম হোসেন মাষ্টার, উপজেলা যুবদল নেতা আতিকুর রহমান স্বপন, পৌর সভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, জাহাঙ্গীর আলম, প্রকৌশলী এ জেড এম আরিফুল হক রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সোহেল মারুফ স্বপন ও বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন প্রমুখ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *