👁 487 Views

বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেন ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম। তিনি জানান, ভোরে ভারতীয় সীমান্ত থেকে ৮ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
তিনি আরও জানান, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *