👁 411 Views

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক পরিচালক পদ থেকে পদত্যাগ করায় এই দায়িত্ব পান আসিফ।

বিসিবির একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার সেটির সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *