👁 214 Views

মৌলভীবাজারে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই ) শহরের রেস্ট ইন হোটেলে আয়োজিত এ কর্মশালায় নগরভিত্তিক পানি সরবরাহ, স্যানিটেশন ও টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব তানভীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,  সহকারী প্রকৌশলী মৌলভীবাজার পৌরসভা
আনোয়ার সাদাফ হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের আহবায়ক বকশী মিজবাউর রহমান, পৌরসভার মেয়র প্রার্থী মনোয়ার আহমেদ রহমান  প্রমুখ।

কর্মশালায় পৌরসভার কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে 7R নীতিমালা, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (Recycling) এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *