👁 374 Views

সান্তাহারে বিএনপি নেতা টিকনের ঈদ সামগ্রী পেলেন শতাধীক নির্যাতিত নেতা কর্মী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার সান্তাহার পৌর শহরে বিএনপির শতাধীক ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের তিয়রপাড়া মোড়ে যুবদল অফিসের সামনে থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন। এসব ঈদ সামগ্রীতে ছিলো- আতব চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, কিসমিস, বাদাম ও দুধের প্যাকেট।
এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশিক শিকদার, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্রদল নেতা হযরত আলী, সোয়াইব হোসেন শিমুল, আপন কুমার কর্মকার প্রমূখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *