👁 278 Views

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে এসে পৌঁছালে তারেক রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারকে রহমানকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

উভয় প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *