👁 477 Views

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) ও অজ্ঞত একজন পুরুষ। পরে আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *