👁 464 Views

ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গে ষ্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চতর ডিগ্রী নিতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী জয় চন্দ্র সরকার (২৩)’র রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু বাংলাদেশী ওই শিক্ষার্থীর পরিবার তাদের সন্তানের মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যকান্ড বলে দাবী করে অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী করেছেন। তবে ভারত থেকে মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে তার পরিবারকে এ ঘটনাকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। নিহত শিক্ষার্থী জয় চন্দ্র সরকার বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের বড় ছেলে। সে কলকাতার পাশর্^বর্তী উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে অবস্থিত বেসরকারী ব্রেইনওয়ার ইউনিভারসিটি (ইৎধরহধিৎব টহরাবৎংরঃু)’র বিট্রেক্স সিএসই (ইঃবী ঈঝঊ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ৬ আগষ্ট রাত ৮ টায় মৃত্যু জয় চন্দ্র সরকার ব্যবহৃত মোবাইল ফোনে ম্যাসেঞ্জারে এক অজ্ঞাত ব্যক্তি তার বাবা রনজিত সরকারকে জানায়, তার ছেলে জয় চন্দ্র সরকার গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। ভারতীয় অন্যান্য সূত্রের বরাত দিয়ে তার পরিবার জানায়, জয় চন্দ্র সরকারের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন জনৈক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত থানায় আটক রাখা হয়েছে। নিহতের বাবা রঞ্জিত চন্দ্র সরকার জানান, ২০২৪ সালে তার ছেলে জয় চন্দ্র সরকার স্টুডেন্ট ভিসায় ভারতের রাজধানী দিল্লীতে সারদা বিশ^বিদ্যালয়ে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিষয়ে ভর্তি হন। বিষয়টি তার মনঃপূত না হওয়ায় পরে ২০২৫ সালে সে পশ্চিমবঙ্গের কলকাতার অদূরে বারাসাতে ব্রেইনওয়ার ইউনিভারসিটি (ইৎধরহধিৎব টহরাবৎংরঃু)’ তে ভর্তি হয়। সেখানে সে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। জয় চন্দ্র সরকারের আকস্মিক মৃত্যুতে পার্বতীপুর উপজেলায় নিহতের নিজ গ্রাম মন্মথপুর কৈবত্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, এ ব্যাপারে থানায় নিহতের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *