👁 187 Views

পাঁচবিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে কর্মশালা

‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের দায়িত্ব শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার পৌরসভার মাতাইশমঞ্জিল বন্ধন এনজিওর কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করেন বন্ধন মানবাধিকার ও সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

‎এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি তারিকুল আলম চৌধুরী। বন্ধনের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ বিপ্লব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা থেকে আগত মানবাধিকার ও সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাড:সাইদুর রহমান।

‎তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকদের হতে হবে সমাজের আয়না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার পাশাপাশি সমাধানের পথও দেখাতে হবে।

‎বন্ধন ১৫ লিঃ এর চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব বলেন, মানবাধিকার সুরক্ষায় সংবাদ প্রচারের গুরুত্ব অপরিসীম।একটি সংবাদই পারে একটি অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে। তবে সংবাদ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখতে হবে অবশ্যই।

‎সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সংবাদ প্রচারের কৌশল, বর্তমান চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের বেতন ভাতা বাস্তবায়ন ও নিরাপত্তাসহ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও স্থানীয় সাংবাদিকরা তাদের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, সমস্যা ও সমাধান বিষয়ে বক্তব্য তুলে ধরেন সাংবাদিকগণ।

‎এ কর্মশালায়,মানবাধিকার সংস্থার মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহফুজ,জেলা মনিটরিং কর্মকর্তা ড: সাজ্জাদুল বারী, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি মাসরেকুল আলম,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী,সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, সম্পাদক সজল কুমার দাস, সদস্য দবিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও  মানবাধিকার কর্মীগণ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *