👁 423 Views

পাঁচবিবিতে দলিল লেখক সমিতির নির্বাচনে অমল-বাবুল পরিষদের বিজয়

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে সমিতির ৮৬’জন সদস্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এবছর দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । ‎‎শ্রী অমল চন্দ্র-৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেও তার প্রতিদ্বন্দ্বী ওয়াজেদ আলী মোল্লা পান-৩৪ ভোট। মনিরুজ্জামান বাবুল-৫১ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবাহান মোল্লা-৩৩ ভোট পান। সমিতির সভাপতি/সম্পাদক সহ মোট ১৫’টি পদের মধ্যে (অমল-বাবুল) প্যানেল পরিষদের প্রার্থীই নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। ‎সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল রানা। ‎পাঁচবিবি দলিল লেখক কল্যাণ সমিতি নবনির্বাচিত কমিটির সভাপতি/সম্পাদক বলেন, উপজেলার সকল দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা ও কল্যাণে আজকের নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবুও আমরা সবাই মিলেমিশে কাজ করব আগামীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *