মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান এবং ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মৌলভীবাজার শহরের কুদরতউল্লা সড়কে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির। সদর মডেল থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এ ছাড়া একই অপরাধে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে আরও ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *