উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের   উপজেলা সদস্যসচিব হায়দার আলী মিঞা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব সোলায়মান সরদার, যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমির অ্যাডভোকেট কামাল কবির (লিটন), উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ এবং জুলাই যোদ্ধা নাঈম হাসান প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *