👁 489 Views

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটির প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের পাঁচ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।

নিয়োগের পর শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে এই সাক্ষাৎ করেন তারা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নবনিযুক্ত প্রশাসকরা হলেন- বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *