
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ সেবা আরও কার্যকর, সহজলভ্য ও সমন্বিত করার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের আওতায় এবং কেয়ার বাংলাদেশ’র সহায়তায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ।
প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জাফর আলমের সভাপতিত্বে এবং প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার চিন্ময় সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবা শবনম।
কর্মশালায় বক্তারা বলেন, সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এ ধরনের আন্তঃযোগাযোগমূলক কর্মশালা স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান সম্ভব।
কর্মশালায় বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল হোলসেলার, কৃত্রিম প্রজনন কর্মী, প্রাণিসম্পদ টিকাদান কর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রাণিসম্পদ সেবার সঙ্গে সম্পৃক্ত স্থানীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।