👁 483 Views

পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশনখ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আরাফাত আমান আজিজ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

এর আগে তিনি কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা জেলার বাসিন্দা।

সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাদ্দাম হোসেন-এর স্থলাভিষিক্ত হয়ে তিনি পার্বতীপুর উপজেলায় দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন ইউএনও জনাব আরাফাত আমান আজিজের যোগদানে পার্বতীপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও জনসেবার মানোন্নয়ন ঘটবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

পার্বতীপুরবাসীর পক্ষ থেকে তাঁর সফল কর্মজীবন, সার্বিক সাফল্য এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে ফলপ্রসূ ভূমিকা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *