👁 204 Views

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার থেকে এই শুরু হয়। কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলার সাতটি ইউনিয়নের চ্যায়ারম্যান ও ইউপি সদস্যগণ। খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. সামিউল ইসলাম। প্রকল্পের বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন সিসিডিবি‘সমান আওয়াজ’ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা: খাদিজা আক্তার, সমান আওয়াজ’ প্রকল্পের নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, সমান আওয়াজ প্রকল্প ঢাকা এর সিনিয়র মনিটরিং অফিসার ইসমে আজম বাঁধন। আয়োজকেরা জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডার সমতাভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

নারীবাদী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জেন্ডার ও লিঙ্গের ধারণা, জেন্ডার সমতা ও ন্যায্যতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়। এ ছাড়া জেন্ডারভিত্তিক সামাজিক ভূমিকা, প্রচলিত ধ্যান-ধারণা ও স্টেরিওটাইপ, ক্ষমতার সম্পর্ক, নারীর নেতৃত্বের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, ইন্টারসেকশনালিটি এবং জেন্ডারভিত্তিক বৈষম্য নিয়ে দলীয় আলোচনা, ব্রেইনস্টর্মিং ও উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *