
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় হীড বাংলাদেশ এর আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ডিমের পুষ্টি গুণাগুণ বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলাপাড়ার পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ বিল্লাহ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহায়তায় হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “এগ্রো মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট” এর প্রাণিসম্পদ খাতের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন।
বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টি গুণাগুণ বিষয়ে ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. মো. মারুফ বিল্লাহ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুষ্ঠ ও মেধাবী জাতি গঠনে প্রতিদিন নিরাপদ ডিম খাওয়ার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
আলোচনা শেষে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টি গুণাগুণ বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া উপস্থিত সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকের মধ্যে ডিম বিতরন করা হয়।