👁 27 Views

মৌলভীবাজারে দুই বেকারিকে ৬০ হাজার টাকার অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজরের চাঁদনীঘাট ও টিসি মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যপণ্যে ভেজালসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা আইনে দুটি বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শহরের চাঁদনীঘাট ও টিসি মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ।

সদর মডেল থানা পুলিশের একটি টিমের সহযোগিতাশ এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩, ৫১ ও ৫৩ ধারায় নাইস ওয়ান বেকারিকে ৫০ হাজার টাকা এবং মাশাল্লাহ লাইভ বেকারিকে ১০ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *