
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান ও কেদারপুর চা বাগান এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জুয়েল ঝরা (৩০) ও সোহাগ মুন্ডা (২৪) নামের দুই যুবককে বিনাশ্রমে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।