👁 130 Views

শ্রীমঙ্গলে দাঁড়াশ ও ঘরগিন্নি সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় চলে আসায় একটি কৃষি উপকারী দাঁড়াশ সাপ মেরে ফেলা হলেও অপর দাঁড়াশ সাপ এবং দোকানের ভিতর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়ন নির্মাই শিববাড়ি এলাকায় দুইটি দাঁড়াশ সাপ দেখে স্থানীয় কয়েকজন আতঙ্কিত হয়ে একটি সাপ মেরে ফেলে। এসময় ওই এলাকার মোজাহিদ মিয়া নামের এক ব্যক্তি অপর সাপটিকে না মারার অনুরোধ করেন।
পরে তিনি সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও দুপুর ১২টায়  সাগর দিঘী রোড দিপালী এন্টার প্রাইজ নামের একটি দোকানের ভিতর সাপ দেখে আতঙ্কিত হয়ে দোকানের মালিক  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গিয়ে দোকানের ভিতর থেকে ঘরগিন্নি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *