👁 108 Views

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : আগামী আগস্ট ও সেপ্টেম্বর- এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের অবকাশ থাকবে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা দুই মাসে মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

আগস্ট মাসে শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত সরকারি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এ মাসেও ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *