👁 482 Views

দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলা-উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে।

এর আগে বিকেলে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে তারেক রহমান স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত রয়েছেন জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের উপস্থিতিতে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *