
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।
তারেক রহমান আরও বলেন, আমরা আহত প্রতিটি ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।
ভেনেজুয়েলা সরকার যেন এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেই কামনাও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) রাতের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ১৯০০ সালের ২৯ অক্টোবরের পর ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। ভেনেজুয়েলার এই কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ার বোগোতা ও উত্তর ব্রাজিলের বেশ কয়েকটি শহরেও তীব্রভাবে অনুভূত হয়েছে।