
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় এবছর এক হাজার ২২টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। এদিকে পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সাথে যুক্ত হয়েছে এলিট ফোর্স এসআরবি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামকৃষ্ণ মিশনে পুজা মন্ডপ পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মিডিয়া ব্রিফিং করেন এসআরবি-৯ এর সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। এসময় শ্রীমঙ্গল পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসআরবি ‘অধিনায়ক বলেন, ইতোমধ্যে মৌলভীবাজার জেলার ১ হাজারের অধিক পুজা মন্ডপে এনআরবি’র ১৪ পেট্রোল টিমসহ সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি থাকবে। তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মন্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।